গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু, যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগ

জীবনযাপন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭

যুক্তরাষ্ট্রে গর্ভাবস্থায় হামে আক্রান্ত নারীদের ১৩ নবজাতকের শরীরে জন্মের পরপরই সংক্রমণ শনাক্ত হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১১২ জন গর্ভবতী নারী হামে আক্রান্ত হন। তাদের মধ্যে ১৩ শিশুর জন্মগত হামের সংক্রমণ পাওয়া গেছে। সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

১৬ নভেম্বর ২০২৬-এ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এভিডেন্স-এ প্রকাশিত প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, আক্রান্ত নারীদের ১১০ জনই হামের টিকা নেননি অথবা তাদের টিকা গ্রহণের তথ্য জানা যায়নি। আক্রান্ত নারীদের মধ্যে ২৬ জন প্রসবজনিত কারণ ছাড়া হাসপাতালে ভর্তি হন। তাদের ১১ জনের নিউমোনিয়া, দুজনের শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা দেখা দেয়। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়।

গবেষণায় দেখা গেছে, মায়ের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার ১৪ দিনের মধ্যে ২১টি গর্ভধারণের পরিণতি নথিভুক্ত করা হয়। এর মধ্যে দুটি গর্ভপাত ঘটে। বাকি ১৯টি শিশুর মধ্যে আটটি সময়ের আগে জন্ম নেয় এবং আটটিকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করতে হয়। জন্মের ১০ দিনের মধ্যে পরীক্ষা করা ১৬ শিশুর ১৩ জনের শরীরে পিসিআর পরীক্ষায় হামের উপস্থিতি পাওয়া যায়।

জন্মগত হাম বলতে মায়ের সংক্রমণের পর গর্ভে থাকা অবস্থায় শিশুর আক্রান্ত হওয়া এবং জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্রমণের প্রমাণ পাওয়াকে বোঝায়। নবজাতকের জন্মের ১০ দিনের মধ্যে পিসিআর পরীক্ষায় হাম শনাক্ত হলে অথবা এ সময়ের মধ্যে জ্বর ও ফুসকুড়ি দেখা দিলে তাকে জন্মগত হাম হিসেবে বিবেচনা করা হয়। তবে এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রে জাতীয় পর্যায়ে কোনও নির্দিষ্ট নজরদারি সংজ্ঞা চালু নেই।

বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় হাম আক্রান্ত হলে মায়ের নিউমোনিয়া, গর্ভপাত, মৃত সন্তান প্রসব, অপরিণত প্রসব ও কম ওজনের শিশুর জন্মের ঝুঁকি বাড়তে পারে। নবজাতকের ক্ষেত্রে জ্বর, ফুসকুড়ি, জন্ডিস, নিউমোনিয়া ও স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসক সাবিনে কাপাসি ও ঐশ্বরিয়া আর জানান, গর্ভফুলের মাধ্যমে মায়ের শরীর থেকে শিশুর মধ্যে সংক্রমণ ছড়াতে পারে।

গর্ভধারণের আগে টিকা নেওয়ার পরামর্শ

চিকিৎসকেরা গর্ভধারণের পরিকল্পনার আগে টিকার ইতিহাস ও রোগ প্রতিরোধক্ষমতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন। কাপাসি বলেন, প্রয়োজন হলে গর্ভধারণের আগেই এমএমআর টিকা নেওয়া উচিত। এ টিকায় জীবিত কিন্তু দুর্বল করা ভাইরাস থাকায় গর্ভাবস্থায় এটি নেওয়ার পরামর্শ দেওয়া হয় না। টিকা নেওয়ার পর সাধারণত ২৮ দিন গর্ভধারণ এড়িয়ে চলতে বলা হয়।

গর্ভাবস্থায় হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকেরা সংক্রমণের ঝুঁকি ও সময় বিবেচনায় সাময়িক অ্যান্টিবডি সুরক্ষার জন্য ইমিউন গ্লোবুলিন (আইজি) দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। তবে গর্ভাবস্থায় হাম থেকে সুরক্ষার জন্য এমএমআর টিকা নেওয়া উচিত নয়।

বিশেষজ্ঞদের মতে, মায়ের সুরক্ষা নিশ্চিত করা মানে পরবর্তী প্রজন্মকেও সুরক্ষিত রাখা। গর্ভাবস্থায় হামের জটিলতা সামাল দেওয়ার চেয়ে টিকাদানের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করাই নিরাপদ।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহযোগিতা প্রয়োজন নেই: ট্রাম্প
হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
লটারিতে ৫ লাখ ডলার জয়, এক বছর পর জানলেন বৃদ্ধ
সর্বশেষ খবর
২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: তারেক রহমান
২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: তারেক রহমান
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ জন গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ জন গ্রেফতার
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট