‘টিকায় বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, প্রয়োজনে আরও দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ১৯:৩০ আপডেট : ০৪ জুন ২০২১, ২০:৩৯

২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনাভাইরাসের টিকা কেনার জন্য ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, ‘ প্রয়োজনে অন্য খাত থেকে এই খাতে টাকা সরবরাহ করতে পারবো।’

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের  প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর শুক্রবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর পরামর্শে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় অর্থ উপদেষ্টা মসিউর রহমান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

অর্থ সচিব বলেন, ‘যদি প্রয়োজন হয়, অন্য খাত থেকে এনে আমরা এই খাতে টাকা সরবরাহ করতে পারবো। স্বাস্থ্য খাতে গত বাজেটের চেয়ে ১৩ দশমিক ৩ শতাংশ বেশি বরাদ্দ করা হয়েছে। ওভারঅল বাজেটের ৬ দশমিক ৩ শতাংশ এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বরাদ্দ নিয়ে কোনও সমস্যা নেই। এক বছরে আমরা যে ভ্যাকসিন প্রয়োগ করতে পারবো, তা কেনার জন্য প্রয়োজনের তুলনায় বেশি ১৪ হাজার ২০০ কোটি টাকা রাখা হয়েছে।

পরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন আর একটি নয়, বহু উৎস থেকে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’ ভ্যাকসিন কিনতে টাকা কোনও সমস্যা নয় বলেও জানান অর্থমন্ত্রী।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক