করোনায় বিচার বিভাগে আক্রান্ত ৩০৮, মৃত্যু ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ২৩:২২আপডেট : ১৮ জুলাই ২০২১, ২৩:২২

দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে গত ১৭ জুলাই পর্যন্ত বিচার বিভাগের ৩০৮ জন কর্মচারী আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ জুলাই) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৭ জুলাই পর্যন্ত সারাদেশে বিচার বিভাগের ৩০৮ জন কর্মচারী আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। তবে আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ২৫০ জন সুস্থ   হয়েছেন। বাকি ৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, এরই মধ্যে দেশের বিচার বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পাশাপাশি এ বিষয়টি তদারকি করছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী