দ্বিতীয় ডোজের আওতায় এক কোটি ৪০ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১২

দেশে এ পর্যন্ত মোট টিকা এসেছে ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৩ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে ৯১ লাখ ৫৩ হাজার ৬৩০ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ৯৭৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪০ লাখ ২০ হাজার ৪৭২ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩২ হাজার ৩৬৪ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ৭৬৯ জনকে।

এদিন ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সোমবার সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৮৫ হাজার ৮৯৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২০ হাজার ৮৯৩ জন। 

মডার্নার টিকার আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে একজনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৬ হাজার ৭৬৪ জনকে।

সারাদেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন।

 

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম