দ্বিতীয় ডোজের আওতায় দেড় কোটি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯

দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৯৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে ১ কোটি ১৭ লাখ ৩১ হাজার ১৩৭ ডোজ। এখনও পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন। আর  সোমবার (২০ সেপ্টেম্বর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে মোট ৫ লাখ ৩৮ হাজার ৩৩৬ ডোজ।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ হাজার ৯০০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮১৪ জনকে। তবে এদিন ফাইজারের প্রথম এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সোমবার সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৩৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৯১ জন।  মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৬৭৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৩২৩ জনকে।

এছাড়া সারাদেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৭৪৩ জন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম