প্রথম দিনে বুস্টার ডোজ নিলেন ছয় মন্ত্রীসহ ৬০ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ২১:০৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ২১:০৪

দেশে করোনার বুস্টার ডোজ দেওয়ার প্রথম দিনে সরকারের ছয়জন মন্ত্রী এ টিকা নিয়েছেন। তাদের পাশাপাশি নিয়েছেন আরও ৫৪ জন।

রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান'স অ্যান্ড সার্জন'স (বিসিপিএস) মিলনায়তনে এ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশের প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি কয়েকজন মন্ত্রী মহোদয়কেও আহ্বান জানিয়েছি বুস্টার ডোজ নেওয়ার জন্য, তারা আজ আছেন এখানে। তাদেরও আজ টিকা দেওয়া হবে। যাতে লোকে না মনে করে যে—বুস্টার ডোজ আপনারা কেউ এখনও তো নিলেন না। সে কথা যাতে কেউ না বলতে পারে, সেজন্য কয়েকজন মন্ত্রী আছেন আজ এখানে। তাদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।

এরপর বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। প্রথমে রুনু ভেরোনিকা কস্টাকে টিকা দেওয়ার পর টিকা নেন জাতীয় অধ্যাপক ডা. শায়লা বেগম। এরপর একে একে বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মৎস্য ও পশুসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে এসে বুস্টার ডোজ নেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, আরও একজন মন্ত্রী আজ বুস্টার ডোজ নিয়েছেন। তিনি বলেন, অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামালও বুস্টার ডোজ নিয়েছেন। আর এদিনে মোট টিকা নিয়েছেন ৬০ জন।

ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনারদের জন্য আপাতত বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তবে অধিদফতরের আরেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ধীরে ধীরে বুস্টার ডোজ কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

আর আজ যারা বুস্টার ডোজ নিলেন তাদেরকে আগামী সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে, বলেন তিনি।

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের