২০২১ সালে করোনায় শনাক্ত ১০ লাখ ৭২ হাজার ২৯ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ২০:১১ আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২০:১১

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার সংক্রমণ শুরু হয়। এর প্রায় দুই মাস পর বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজন করোনাতে শনাক্ত বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনাতে আক্রান্ত রোগীর মৃত্যুর কথা জানায় প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের মার্চ মাসে করোনাতে রোগী শনাক্তের পর থেকে একই বছরের ডিসেম্বর পর্যন্ত শনাক্ত হন পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জন আর মারা যান সাত হাজার ৫৫৯ জন। সে বছরে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হন চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জন। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা যান সাত হাজার ৫৫৯ জন।

পরের বছর ২০২১ সালে করোনার সবচেয়ে ভয়ংকর রূপ দেখে দেশ। বিশ্বজুড়ে তাণ্ডব চালানো ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে দেশে গত বছর ৫ এবং ১০ আগস্ট একদিনে সর্বোচ্চ মৃত্যু হয় ২৬৪ জনের। সর্বোচ্চ রোগী শনাক্ত হয় ২৮ জুলাই। সেদিন ১৬ হাজার ২৩০ জন শনাক্ত হয় বলে জানায় অধিদফতর। আর একই বছরের জুলাই মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয় দেশে।

অধিদফতরের তথ্য মতে, ২০২১ সালের জানুয়ারিতে শনাক্ত হয় ২১ হাজার ৬২৯ জন, ফেব্রুয়ারিতে ১১ হাজার ২৭ জন, মার্চে ৬৫ হাজার ৭৯ জন, এপ্রিলে এক লাখ ৪৭ হাজার ৮৩৭ জন, মে মাসে ৪১ হাজার ৪০৮ জন, জুনে এক লাখ ১২ হাজার ৭১৮ জন আর জুলাইতে শনাক্ত হয় ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন। আগস্ট মাসে কিছুটা কমে হয় দুই লাখ ৫১ হাজার ১৩৪ জন, সেপ্টেম্বরে ৫৫ হাজার ২৯৩ জন, অক্টোবরে ১৩ হাজার ৬২৮ জন, নভেম্বরে ছয় হাজার ৭৪৫ জন আর ডিসেম্বরে রোগী সংখ্যা কিছুটা বেড়ে হয় ৯ হাজার ২৫৫ জন।

২০২১ সালে করোনায় মারা গেছেন ২০ হাজার ৫১৩ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন, মার্চে ৬৩৮ জন, এপ্রিলে সেটা বেড়ে হয় দুই হাজার ৪০৪ জন, মে মাসে এক হাজার ১৬৯ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, জুলাইতে মৃত্যু সংখ্যা বেড়ে হয় ছয় হাজার ১৮২ জন, আগস্টে পাঁচ হাজার ৫১০ জন, সেপ্টেম্বরে এক হাজার ৩১৫ জন, অক্টোবরে ৩৫৮ জন, নভেম্বরে ১১৩ জন আর ডিসেম্বরে ৯১ জনের মৃত্যু হয়।

এদিকে, রবিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫৭ জন আর পরীক্ষা অনুপাতে শনাক্তের হার দুই দশমিক ৯১ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৫৫৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন। আর দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ৭২ জন মারা গেছেন।

/জেএ/এমএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ