‘টিকাদান কর্মসূচির সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৬

দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশকে প্রথম ডোজের আওতায় আনতে ‘১ দিনে ১ কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দেশব্যাপী এই কার্যক্রম শুরু হয়েছে।

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় স্বাস্থ্য সচিব বলেন, শেষ মুহূর্তে বিপুল সংখ্যক মানুষকে টিকা কেন্দ্রে উপস্থিত হতে দেখা যাচ্ছে। অর্থাৎ বিপুল সংখ্যক মানুষের ভোটার আইডি কার্ড নেই। আমাদের আশঙ্কা আজ অনেকেই টিকা দিতে পারবে না।

সে ক্ষেত্রে সময় বাড়ানো হবে কি না গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো টিকা দেওয়া। আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। কিছু না নিয়ে এলেও টিকা দেওয়া হবে। ইপিআই কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম দেখি, তারপর যদি প্রয়োজন হয় আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করবো।

তিনি আরও বলেন, আমরা দেশের সব জায়গায় খবর নিয়েছি। সব জায়গায় বিভিন্ন কারণে যারা টিকা নিতে পারেননি তারা আসছেন। বিজিএমইএ, মিল মালিক, দোকান মালিক সমিতি, কর্মচারী সমিতি, বাস মালিক সমিতির মাধ্যমে সবাইকে আজ টিকা দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি। টিকা দিতে আসার এই সময় তাদের ওয়ার্কিং আওয়ার হিসেবে বিবেচনা করা হবে।

গত ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন। এরপর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের