১ কোটি ৪৬ লাখ মানুষকে প্রথম ডোজ দেওয়া হলো তিনদিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ০০:৪৩ আপডেট : ০১ মার্চ ২০২২, ০০:৪৩

সারাদেশে এক কোটি মানুষকে করোনা প্রতিরোধে টিকার প্রথম ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি। সেদিন প্রথম ডোজ দেওয়া হয় ১ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জনকে। এরপর আরও দুইদিন ক্যাম্পেইনের সময়সীমা বাড়ানো হয়। তিনদিনে ১ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৫৪৪ জনকে দেওয়া হয়েছে প্রথম ডোজ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকাদান কর্মসূচির প্রথম দিনে ১ কোটি ১১ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়। এটি একদিনে টিকাদানের বিশ্ব রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওইদিন সারাদেশের লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা দেন। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ায় বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের মেয়াদ আজ সোমবার পর্যন্ত দুদিন বাড়ানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য বলছে, এই তিনদিনে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৩ লাখ ৮৬ হাজার ৩৫৬ জনকে আর বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৩২১ জনকে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৮৭৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ২৩৪ জনকে। এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ৩৮ লাখ ৩ হাজার ১৪৭ জন।

/এসও/এমএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ