সেনাবাহিনীতে চাকরি, আবেদনগ্রহণ চলছে

সেনাবাহিনীতে চাকরির খবর। অফিসার পদে নিয়োগ।

চাকরি ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১৭:১৯আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৭:১৯

বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ৮৬তম বিএমএ স্পেশাল কোর্সে (এএমসি) নিয়োগ দেবে। ১৪ জুলাই ২০২৫ আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে আগামী ০৯ আগস্ট ২০২৫ পর্যন্ত।

পদের বিবরণ:
সাধারণ: সরকার কর্তৃক স্বীকৃত মেডিক্যাল কলেজ (আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি) ব্যতিত) থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এএমসি ক্যাডেট: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে পাশ করা যেসব প্রার্থী বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগদানের জন্য আইএসএসবি হতে গ্রীনকার্ড প্রাপ্ত, সেসব প্রার্থী এএমসি ক্যাডেট প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এএফএমসি ক্যান্ডিডেট: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে পাশ করা প্রার্থীরা (এএমসি ক্যাডেট ব্যাতিত) এএফএমসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):
আর্মি মেডিক্যাল কোর (এএমসি) - (পুরুষ/মহিলা):
সরকার কর্তৃক স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতঃ ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা দিতে হবে)।

৩। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যেকোনও পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়) থাকতে হবে। অথবা ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যেকোনও পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা:  
পুরুষ প্রার্থীদের জন্য: উচ্চতা    ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন    ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড)। বুক    স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার)।

মহিলা প্রার্থীদের জন্য: উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)। ওজন    ৪৮ কিলোগ্রাম (১০৫ পাউন্ড)। বুক স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার)। 

বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জানুয়ারি ২০২৬ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সেসব বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যেকোনও সময়ে ০১ জানুয়ারি ২০২৬ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।

মহিলা: অবিবাহিতা/বিবাহিতা

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

নির্বাচন পদ্ধতি:
১. আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার ও জাতীয় পরিচয় পত্রের মূলকপি সাথে নিয়ে আসতে হবে।
২। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস, ইন্টার্ণশীপ, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
০১:০৭ এএম
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
১২:৪৫ এএম
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা
১২:৩০ এএম
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
১২:১৩ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
নিজের দক্ষতা দিয়েই তৈরি করুন পেশাগত যোগাযোগ
নিজের দক্ষতা দিয়েই তৈরি করুন পেশাগত যোগাযোগ
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন