৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল কবে? অপেক্ষার শেষ হতে পারে জুনেই

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুন ২০২৬, ১০:৪৮আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:৪৮

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন হাজারো চাকরিপ্রার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসের মধ্যেই এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।

এদিকে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ২৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায়।

পিএসসি সূত্রে জানা গেছে, এই ২৯ জনের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হলেই ফলাফল ঘোষণা হতে পারে। কমিশন চূড়ান্ত ফল প্রস্তুতের কারিগরি ও প্রশাসনিক কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। চলতি জুন মাসের মধ্যেই চূড়ান্ত সুপারিশ তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এছাড়া পিএসসি ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নামে একটি রোডম্যাপ বাস্তবায়নের প্রস্তুতিও নিচ্ছে, যার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল প্রকাশের পুরো প্রক্রিয়া ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পিএসসি জানিয়েছে, এই নীতি মূলত ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর হবে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা শুরু হয়।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। চলতি মাসে চূড়ান্ত ফল প্রকাশিত হলে সাড়ে ৩ হাজারের বেশি প্রার্থীর ক্যাডার হওয়ার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে।

/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
০১:০৬ এএম
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১২:৪২ এএম
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
১২:২৫ এএম
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
১২:০১ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
‘নিশ নিউজলেটারে’ বাড়ছে আয়ের সুযোগ
‘নিশ নিউজলেটারে’ বাড়ছে আয়ের সুযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৪ জনের নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৪ জনের নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
জনবল নেবে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি
জনবল নেবে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি
গোস্টরাইটার হিসেবে কাজ করে কেমন আয় করা যায়?
গোস্টরাইটার হিসেবে কাজ করে কেমন আয় করা যায়?
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর