বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) সচিবালয় ১৯শ’ বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৫০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ৬ আগস্ট দুপুর ১২টায় শুরু হয়ে চলবে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
যোগ্যতা
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি আইন বিষয়ে স্নাতক (সম্মান), স্নাতক বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনের প্রতিটি পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা বাধ্যতামূলক।
এছাড়া, যারা আইন বিষয়ের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন (অ্যাপিয়ার্ড), তারাও বিশেষ শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
‘জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬’ অনুযায়ী ৩০ হাজার ৯৩৫-৬৪ হাজার ৪৩০ টাকা স্কেলে বেতন পাবেন। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন।
তিন ধাপের নিয়োগ পরীক্ষা
সহকারী জজ হিসেবে চূড়ান্ত সুপারিশ পেতে প্রার্থীদের তিন ধাপের নির্বাচনি পরীক্ষা অতিক্রম করতে হবে:
প্রাথমিক পরীক্ষা : ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিয়ে শুরু হবে বাছাই প্রক্রিয়া। পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। ২০২৬ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লিখিত পরীক্ষা: এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের জন্য থাকবে ১,০০০ নম্বরের বিস্তারিত লিখিত পরীক্ষা, যেখানে গড়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরা ১০০ নম্বরের ভাইভায় অংশ নেবেন (পাস নম্বর ৫০)।
পরীক্ষার সবকটি ধাপই ঢাকা মহানগরের নির্ধারিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বিজেএস-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণ করে আবেদন করতে হবে।
আবেদন ফি: ১২০০ টাকা
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।









