সড়কপথ ধরে হোটেলের বাগানে বোয়িং ৭৪৭

জার্নি ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩০

সড়কপথ ধরে হোটেলের বাগানে বোয়িং ৭৪৭ বিমান মানে আকাশযান। এই বাহন সাধারণত আকাশ ওড়ে। আকাশপথে চলাচল করে। কিন্তু কেএলএম এয়ারলাইনের বোয়িং ৭৪৭-৪০০ উড়োজাহাজ কিনা বিমানবন্দর থেকে বেরিয়ে সড়কপথে চললো! তাও তিন রাত ধরে।

১৫০ টন ওজনের বোয়িং ৭৪৭-৪০০ নেদারল্যান্ডসের আমস্টারডাম এয়ারপোর্ট স্কিফুল থেকে করেন্ডন ভিলেজ হোটেলের বাগানে পৌঁছায়। এই চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পাড়ি দিতে হয়েছে ১৭টি খাল, একটি মহাসড়ক ও একটি প্রাদেশিক সড়ক। এমন চিত্র আগে কখনও দেখা যায়নি।

তিন রাতের যাত্রায় বিমানটি হোটেলে নিয়ে যেতে উচ্চ ধারণক্ষমতার মালবাহী গাড়ি ব্যবহার করেছে ডাচ পরিবহন সংস্থা ম্যামোত। সেখানে এটি হয়ে উঠেছে ‘করেন্ডন বোয়িং ৭৪৭ এক্সপেরিয়েন্স’। ২০১৯ সালের মাঝামাঝি এর দরজা খুলবে। ফলে অতিথিরা অন্যরকম অভিজ্ঞতা অর্জন করবেন।

তবে করেন্ডন ভিলেজ হোটেলে অল্পসংখ্যক অতিথির বোয়িং ৭৪৭-৪০০ উড়োজাহাজ সামনে থেকে দেখার সুযোগ হবে। যারা সেই সুযোগ পাবেন না, তাদের জন্য তিনটি ক্যামেরায় সরাসরি এটি দেখানো হবে।

সড়কপথ ধরে হোটেলের বাগানে বোয়িং ৭৪৭ ৩০ বছর ধরে নির্ভরযোগ্য সেবাদানের পর বোয়িং ৭৪৭-৪০০ বিমানটির ডানা বিশ্রাম নিয়েছে। একসময় এটি ‘সিটি অব ব্যাংকক’ নামে পরিচিত ছিল। করেন্ডন ভিলেজ হোটেলের উপযোগী রঙে সাজতে ইতালির রোমে গিয়েছিল এই উড়োজাহাজ। এরপর সেবাযোগ্য সব অংশ সরিয়ে ফেলে বিমান রিসাইকেল প্রতিষ্ঠান এইএলএস ।

সনির সাবেক সদর দফতরে করেন্ডন ভিলেজ হোটেল চালু হয় গত বছর। এতে ৬৮০টি কক্ষ, স্যুট ও অ্যাপার্টমেন্ট আছে। বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবুর্গের রাজনৈতিক-অর্থনৈতিক ইউনিয়ন বেনেলাক্সে সবচেয়ে বড় হোটেল এটাই।

সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী