বিশ্বের সস্তা শহরের তালিকায় বেঙ্গালুরু, চেন্নাই ও নয়াদিল্লি

জার্নি ডেস্ক
২০ মার্চ ২০১৯, ২২:০০আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:৫৯

(বাঁ থেকে) নয়াদিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাই বেড়ানো কিংবা বসবাসের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সস্তা শহরগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে শীর্ষ দশে রয়েছে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই ও নয়াদিল্লি। ব্রিটিশ প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০১৯ সালের পৃথিবীব্যাপী বসবাসের খরচ জরিপে এই তথ্য উঠে এসেছে।

সবচেয়ে সস্তা শহরের তালিকায় পাঁচ নম্বরে আছে ভারতের বেঙ্গালুরু। ৯ ও ১০ নম্বর স্থানে জায়গা পেয়েছে যথাক্রমে দেশটির জনপ্রিয় শহর চেন্নাই ও নয়াদিল্লি।

রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়া দেশগুলোই মূলত সাশ্রয়ী হয়ে থাকে। এ কারণে শীর্ষে আছে সংকটে জর্জরিত ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস। দুই নম্বরে রয়েছে সিরিয়ার দামেস্ক। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের অবস্থান চতুর্থ। পাকিস্তানের করাচি ও নাইজেরিয়ার লাগোস যৌথভাবে স্থান পেয়েছে পাঁচে।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে যৌথভাবে সিঙ্গাপুর, ফ্রান্সের প্যারিস ও হংকং। শীর্ষ দশে এরপরে আছে যথাক্রমে জুরিখ (সুইজারল্যান্ড), জেনেভা (সুইজারল্যান্ড), ওসাকা (জাপান), সিউল (দক্ষিণ কোরিয়া), কোপেনহেগেন (ডেনমার্ক), নিউ ইয়র্ক (যুক্তরাষ্ট্র), তেল আবিব (ইসরায়েল) ও লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)। 

বার্ষিক জরিপটির সম্পাদক রোক্সানা স্লাভশেভা জানান, বিশ্বের ১৩৩টি দেশের ১৫০টিরও বেশি উপকরণের মূল্য নির্ণয় করে দেখেছেন তারা। এর মধ্যে রয়েছে খাবার, পোশাক, পরিবহন, ইউটিলিটি বিল ইত্যাদি খরচ।

২০১৯ সালে বিশ্বের সবচেয়ে সস্তা শহর
১. ক্যারাকাস (ভেনেজুয়েলা)
২. দামেস্ক (সিরিয়া)
৩. আলমাটি (কাজাখস্তান)
৪. তাসখন্দ (উজবেকিস্তান)
৫. বেঙ্গালুরু (ভারত)
৬. করাচি (পাকিস্তান)
৭ (৬). লাগোস (নাইজেরিয়া)
৮. বুয়েন্স আয়ারস (আর্জেন্টিনা)
৯. চেন্নাই (ভারত)
১০. নয়াদিল্লি (ভারত)

সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম