সৌদি আরবের বিমানবন্দরে দেখা যাবে জ্যাকলিনের মুখ

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ১৮:৪৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৪

জ্যাকলিন ফার্নান্দেজ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে বিখ্যাত অভিনেত্রী ও মডেলদের ছবি দেখা যায়। বিভিন্ন পণ্যের মডেল হিসেবে ভ্রমণকারীদের আকৃষ্ট করেন তারা। কিন্তু সৌদি আরবের বিমানবন্দর এক্ষেত্রে ব্যতিক্রম। এগুলোতে কোনও নারী মডেলের ছবি থাকে না।

প্রথমবারের মতো চেনা ছক বদলে যাচ্ছে। সৌদি আরবের বিমানবন্দরে বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ছবি। এবারই প্রথম এসব বিমানবন্দরের কোনও নারী মডেলের মুখ দেখবেন যাত্রীরা।

সৌদি আরবে সাতটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এগুলো হলো দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, আল-হোফুফে আল-আহসা আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুর প্রিন্স আবদুল মহসিন বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও বুরাইদাহের প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর।

জ্যাকলিন ফার্নান্দেজ ধীরে ধীরে তারকাখ্যাতি হাতের মুঠোয় পেয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। তিনি এখন বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম। শ্রীলঙ্কান এই সুন্দরীর জনপ্রিয়তা পেরিয়ে গেছে ভারতের গণ্ডি। এর সুবাদে সৌদি আরবের বিমানবন্দরে স্থান পাওয়া প্রথম নারী তারকা হচ্ছেন তিনি।

সূত্র: বলিউড হাঙ্গামা

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের