ইউএস-বাংলার বহরে চতুর্থ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ১৭:০০আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৩:৪২

ইউএস-বাংলার এটিআর ৭২-৬০০ ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে চতুর্থ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ। এর মধ্য দিয়ে বেসরকারি এই বিমান সংস্থার বহরে উড়োজাহাজের সংখ্যা হলো ১১টি।

আজ শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চতুর্থ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি। আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করেন ইউএস-বাংলার প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন আহমেদ শিকদার।

নতুন সংযোজিত উড়োজাহাজটি ফ্রান্সের মোরলে বিমানবন্দর থেকে মিসর ও ওমান হয়ে ঢাকায় এসে পৌঁছে। শাহজালালে এর সার্বিক উন্নতির জন্য দোয়া কামনা করা হয়েছে।

ইউএস-বাংলা গ্রুপের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন শেখ সাদী শিশির জানান, এটিআর ৭২-৬০০ উড়োজাহাজে ৭২টি আসন রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনার জন্য চতুর্থ এটিআর ৭২-৬০০ আনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

ইউএস-বাংলার এটিআর ৭২-৬০০ এর আগে একই মডেলের আরও তিনটি উড়োজাহাজ আনে প্রতিষ্ঠানটি। তাদের বহরে আরও আছে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ ৪০০ বিমান।

২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুটের মধ্যে কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে এই সংস্থা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম