বিজনেস ক্লাসের টিকিটে তার্কিশ এয়ারলাইনসের ২০ শতাংশ ছাড়

জার্নি রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৪

তার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীদের বিজনেস ক্লাসের টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে তার্কিশ এয়ারলাইনস। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও নির্বাচিত ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

তুরস্কের পতাকাবাহী এই বিমান সংস্থার ঢাকা কার্যালয় জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারির মধ্যে বিজনেস ক্লাসের টিকিট কিনতে হবে। এগুলোর মাধ্যমে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে।

তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক এজেন্ট এজাজ কাদরি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আকাশপথে তুর্কি সেবা দিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে ছাড় দেওয়া হচ্ছে। আমাদের উড়োজাহাজের বিজনেস ক্লাসের বিভিন্ন সুবিধার ফলে যাত্রীদের অসাধারণ অভিজ্ঞতা হবে।’

ঢাকায় ২০২০ সালে একদশক পূর্ণ করেছে তার্কিশ এয়ারলাইনস। বিমান সংস্থাটির কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) এমরাহ কারাচা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রীদের সন্তুষ্টিই আমাদের অনুপ্রেরণা। দশ বছরের পথচলায় সহযোগিতার জন্য সহযাত্রী, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশিদের জানাই আন্তরিক শুভেচ্ছা।’

এদিকে যুক্তরাষ্ট্রে দশম গন্তব্য হিসেবে নিউ জার্সির নিওয়ার্কে ফ্লাইট চালু করেছে তার্কিশ এয়ারলাইনস। আমেরিকায় এই আকাশসেবা প্রতিষ্ঠানের অন্য গন্তব্যগুলো হলো শিকাগো, হাউস্টন, মিয়ামি, নিউ ইয়র্ক জেএফকে, ওয়াশিংটন, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও বোস্টন। বিশ্বের মোট ১২৬টি দেশের ৩১৯টি গন্তব্যে তাদের উড়োজাহাজ চলাচল করে।
আরও পড়ুন-
তার্কিশের ডানায় ভেসে আকাশে
৭ কোটি ৬৫ লাখ বর্গমিটারের ইস্তানবুল বিমানবন্দরে
তার্কিশ এয়ারলাইনসের টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

বাংলাদেশের সেরা এজেন্সিগুলোকে পুরস্কার দিলো তার্কিশ এয়ারলাইনস

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী