তার্কিশ এয়ারলাইনসের টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

জার্নি রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৭:২২আপডেট : ২৭ জুন ২০১৯, ১৭:২২

তার্কিশ এয়ারলাইনস মৌসুমি ছুটিতে বিদেশ ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের জন্য গ্রীষ্মকালীন বিশেষ ছাড় ঘোষণা করেছে তার্কিশ এয়ারলাইনস। ঢাকা থেকে নির্ধারিত ২৯টি গন্তব্যে এই সুযোগ পাওয়া যাচ্ছে। এসব যাত্রার টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেবে এজেন্সিগুলো। তুরস্কের ইস্তানবুল ভিত্তিক তুর্কি পতাকাবাহী এই বিমান সংস্থার ঢাকা কার্যালয় থেকে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক এজেন্ট এজাজ কাদরি বাংলা ট্রিবিউনকে জানান— যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও ইতালিসহ ইউরোপের আরও ২৫টি গন্তব্যে বিশেষ কোটায় নির্দিষ্ট শ্রেণির টিকিটে ছাড় মিলবে। আগামী ২ জুলাই পর্যন্ত দেশের যেকোনও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা যাবে।

১৯৩৩ সালে প্রতিষ্ঠিত তার্কিশ এয়ারলাইনস ঢাকা থেকে ইস্তানবুলে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করে। তাদের বহরে আছে ৩৩৮টি আকাশযান। তুরস্কের জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থার সদর দফতর সম্প্রতি নতুন ইস্তানবুল বিমানবন্দরে স্থানান্তরিত হয়।

তার্কিশ এয়ারলাইনসের বাংলাদেশ শাখার জেনারেল ম্যানেজার এমরাহ কারাচা জানান, আন্তর্জাতিক ২৫৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করেন তারা। যাত্রীসেবা গন্তব্যের হিসাবে পৃথিবীর শীর্ষ বিমান সংস্থা এটি। স্কাইট্র্যাক্সের দৃষ্টিতে ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত টানা ছয় বছর ইউরোপের সেরা এয়ারলাইনের স্বীকৃতি পায় স্টার অ্যালায়েন্সের সদস্য তার্কিশ। এছাড়া ২০০৫ সালে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ ইউরোপের সেরা এয়ারলাইন, বিশ্বের সেরা বিজনেস ক্লাস এয়ারলাইন লাউঞ্জ ও পৃথিবীর সেরা বিজনেস লাউঞ্জ ডাইনিং পুরস্কার পায় তারা।

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি