ঢাকা-সিলেট রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

জার্নি রিপোর্ট
০৮ মার্চ ২০২০, ১৭:৩৩আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৭:৩৩

ইউএস-বাংলা এয়ারলাইনসের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ঢাকা-সিলেট রুটে আগামী ২৯ মার্চ থেকে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। যাত্রীদের অতিরিক্ত চাহিদা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের বেসরকারি এই বিমান সংস্থা।

বর্তমানে ঢাকা-সিলেট-ঢাকায় প্রতিদিন ২টি ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা। ২৯ মার্চ থেকে এই রুটে প্রতিদিন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ১টি ফ্লাইট চলাচল করবে। রবিবার (৮ মার্চ) এই তথ্য জানানো হয়।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে ইউএস-বাংলার ফ্লাইট।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন দুপুর ১২টা ৫ মিনিট, ২টা ৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার পথে আসবে এই বিমান সংস্থার উড়োজাহাজ।

ইউএস-বাংলা এয়ারলাইনসে ঢাকা থেকে সিলেটের ন্যূনতম ভাড়া ২৭০০ টাকা (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ)।

বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে, এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

সিলেট ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া ইউএস-বাংলার আন্তর্জাতিক রুটগুলো হলো ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট।

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম