বান্দরবানের রিসোর্টে বিনামূল্যে কোয়ারেন্টিনের সুবিধা

জার্নি রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ২০:৪৮আপডেট : ২৬ মার্চ ২০২০, ২০:৪৮

হলিডে ইন রিসোর্টের চন্দ্রিমা কটেজ করোনাভাইরাসের বিস্তার রোধে এবং পর্যটক ও কর্মীদের সুরক্ষায় বান্দরবানের হলিডে ইন রিসোর্ট গত ১৯ মার্চ থেকে অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এর সব কার্যক্রম স্থগিত থাকবে।

অতিথিশূন্য রিসোর্টটিতে বিনামূল্যে কোয়ারেন্টিনের সুযোগ দেওয়া হচ্ছে। বান্দরবানের স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে হলিডে ইন কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন চাইলে যে কাউকে সম্পূর্ণ বিনামূল্যে হোম কোয়ারেন্টিনে থাকতে দেওয়া হবে।

হলিডে ইন রিসোর্টে অর্জুনতলা, চন্দ্রিমা, কেউক্রাডং, লেক লাভার্সসহ বিভিন্ন নামের ১৩টি কটেজ আছে। এগুলোতে ১৪ দিন অবস্থান করা যাবে। এজন্য কোনও ভাড়া দিতে হবে না। রুম সার্ভিস যেমন— বেডশিট, বালিশের কভার ইত্যাদি পরিবর্তনের প্রয়োজন হলে বিনামূল্যে পাওয়া যাবে।

হলিডে ইন রিসোর্ট শুধু বাজার খরচ দিলেই খাবার সরবরাহ করা হবে। কেউ চাইলে নিজ উদ্যোগে রান্না করে খেতে পারবেন। সমস্ত প্রক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।

কারও জন্য কোয়ারেন্টিন প্রযোজ্য কিনা তা এ বিষয়ক জেলা কমিটির সুপারিশে নির্ধারিত হবে। যে কেউ চাইলেই ব্যক্তিগতভাবে এই সুবিধা নিতে পারবেন না।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস
স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’
৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ: মন্ত্রণালয়
৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ: মন্ত্রণালয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একলেনে চলবে গাড়ি, ধীরগতির শঙ্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একলেনে চলবে গাড়ি, ধীরগতির শঙ্কা
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা