৫০ বছরে প্রথমবার রমজানে নেই হায়দরাবাদি হালিম

জার্নি ডেস্ক
০৩ মে ২০২০, ০৭:০০আপডেট : ০৩ মে ২০২০, ১৯:০৬

হায়দরাবাদি হালিম
রমজান মাসে ভারতের হায়দরাবাদে ইফতারে দারুণ কিছু সুস্বাদু খাবারের পসরা বসে। এর মধ্যে অন্যতম হায়দরাবাদি হালিম। কিন্তু আরোপিত অবরোধের (লকডাউন) কারণে রোজাদাররা এটি উপভোগ করতে পারছেন না।

হায়দরাবাদ হালিম মেকার্স অ্যাসোসিয়েশন এবার বিখ্যাত খাবারটি তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সমর্থন দিয়েছে টুইন সিটিস হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে শহরটির ৬ হাজারেরও বেশি রেস্তোরাঁ ও খাবারের দোকানে এই হালিম বিক্রি হচ্ছে না।

কোভিড-১৯ মহামারিতে বিশ্ব বিপর্যস্ত। জীবাণুটির বিস্তার রোধে দেওয়া লকডাউনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ হালিম মেকার্স অ্যাসোসিয়েশন।

বলা হচ্ছে, ৫০ বছরে প্রথমবারের মতো পবিত্র রমজান মাসে খাবারের দোকানে হালিম বিক্রির চেনা চিত্র দেখা যাচ্ছে না।

সুস্বাদু হায়দরাবাদি হালিম শহরটির সবচেয়ে সেরা খাবারের মধ্যে অন্যতম। এটি বানাতে লাগে ছয় থেকে আট ঘণ্টার মতো।

হায়দরাবাদি হালিমের পদ যুক্তরাষ্ট্র, ইউরোপ ও পশ্চিম এশিয়ায় রফতানি করে থাকে পিস্তা হাউস। হালিম তৈরিতে বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান ভাবা হয় এটাকে। কিন্তু এবার হায়দরাবাদের প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ।

এ কারণে কেবল ভারতই নয়, বিশ্বের অনেক দেশ হায়দরাবাদি হালিমের স্বাদ থেকে বঞ্চিত হলো এবারের রমজানে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি