মালদ্বীপে পুরো দ্বীপ ভাড়া নিতে পারবেন ৫০ ভ্রমণসঙ্গী

জার্নি ডেস্ক
২৩ জুন ২০২০, ২৩:০০আপডেট : ২৩ জুন ২০২০, ২৩:১২

নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে ফেস মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মৌলিক সুরক্ষা ব্যবস্থা প্রত্যেকের জীবনে নতুন স্বাভাবিকতায় পরিণত হয়েছে। এসবের অর্থ, আগামীতে বেড়ানো আগের মতো হবে না। তবে নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ সব দুশ্চিন্তার অন্যরকম সমাধান এনেছে।

বিলাসবহুল সামাজিক দূরত্বের জন্য মালদ্বীপের সাউথ মালে অ্যাটল দ্বীপে অবস্থিত রিসোর্টটি পুরোটাই চাইলে ভাড়া নেওয়া যাবে। এজন্য প্রতি রাতে গুনতে হবে ৩৫ হাজার ডলার (৩০ লাখ টাকা)! তবে একই ব্যক্তি কিংবা দলকে টানা তিন দিনের বেশি ভাড়া দেওয়া হবে না।

নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ টাকার অঙ্ক বিশাল হলেও একসঙ্গে ৫০ জন অতিথি থাকতে পারবেন। চেনাজানার মধ্যে অর্ধশত ভ্রমণসঙ্গী একত্র হয়ে এই দ্বীপ ভাড়া নেবেন বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকের ভাগে পড়বে ৭০০ ডলার (৬০ হাজার টাকা)। তিন দিনে তা দাঁড়াবে ১ লাখ ৮০ হাজার টাকা। মালদ্বীপে ভ্রমণের স্বাদ নেওয়ার বেলায় এই অঙ্ক বেশ সাশ্রয়ী বলা চলে। ফলে একদিক দিয়ে এটি সুবর্ণ সুযোগ!

নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপে আছে সমুদ্রের ধারে বালিয়াড়ি-ঘেরা ২০টি ঘর। এখানে অতিথিরা সব ধরনের সুবিধা পান। এ তালিকায় উল্লেখযোগ্য— বিশ্বমানের খাবার, মনোরম সৈকত, বিলাসী স্পা, ২৪ ঘণ্টা আলাদা খানসামা, প্রতি ঘরে পৃথক পুল, সবুজ বন, সূর্যস্নানসহ অনেক কিছু।

নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ প্যাকেজে আরও রয়েছে রিসোর্টের রেস্তোরাঁয় নিজের পছন্দমাফিক মেন্যু দিয়ে সকালের নাশতা, একদিন প্রমোদতরীতে ভ্রমণ, কাছের দ্বীপগুলোর রিসোর্টে ভ্রমণ। এছাড়া আছে বিভিন্ন ধরনের জলক্রীড়া, দ্বীপ ভ্রমণ, স্নোর্কেলিং ও সার্ফিংয়ের সুযোগ।
এদিকে বিদেশি পর্যটকদের জন্য নিজেদের দুয়ার খুলে দিচ্ছে মালদ্বীপ। আগামী মাস (জুলাই) থেকে কোনও ধরনের বিধিনিষেধ ছাড়াই পর্যটকরা দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন। তাদের কোভিড-১৯ নেগেটিভ প্রমাণে মেডিক্যাল সনদ উপস্থাপনের প্রয়োজন নেই। অতিথিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হবে না।
নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত মার্চে সীমান্ত বন্ধ করে মালদ্বীপ। তবে গত মাসে ধাপে ধাপে সীমান্ত খোলার ঘোষণা দিয়েছে দেশটি। গত ৩০ মে মালদ্বীপ পর্যটন বোর্ড জানায়, জুলাই থেকে ভ্রমণে আর বাধা থাকবে না। পর্যটকদের বাড়তি পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না। এছাড়া তাদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক নয়।

তথ্যসূত্র: ট্রাভেল অ্যান্ড লেইজার

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি