কুয়ালালামপুরে ফের চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১৬:০২আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৬:১৯

ইউএস-বাংলার উড়োজাহাজ (ছবি: মীর রিদোয়ান সাঈদ) ইউএস-বাংলা এয়ারলাইনস দীর্ঘ পাঁচ মাস পর ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা আগামী ১৬ আগস্ট থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানীতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহের বৃহস্পতি ও রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। কুয়ালালামপুর থেকে ওই দুই দিন স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বেসরকারি এই সংস্থার উড়োজাহাজ।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

বর্তমানে ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে সপ্তাহে একটি আন্তর্জাতিক ফ্লাইট চলছে ইউএস-বাংলার। এছাড়া কোভিড-১৯ মহামারিকালীন বিশ্বের বিভিন্ন গন্তব্যে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে ও কার্গো পরিবহনে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের