ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন অব সিলেট গঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ২১:০০আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:১১

ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন অব সিলেটের (টিডাস) আহ্বায়ক কমিটির সদস্যরা

সিলেটের পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়ার স্বার্থে গঠন করা হলো ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন অব সিলেট (টিডাস)। পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এবং যেকোনও উদ্ভূত সমস্যা নিরসনের মাধ্যমে অমিত সম্ভাবনাময় সিলেটের পর্যটন খাতকে আরও মজবুত ভিতের ওপর দাঁড় করাতে সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চায় সংগঠনটি।

গত ২৩ আগস্ট সিলেটের রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে এক বৈঠকে টিডাস-এর আহ্বায়ক কমিটি করা হয়েছে। সর্বসম্মতিক্রমে ১২ সদস্যের কমিটিতে আহ্বায়ক পদে বাংলাদেশ পর্যটন বোর্ডের সাবেক সদস্য ডা. জাকারিয়া হোসেন এবং সদস্য সচিব হিসেবে আছেন হাব সিলেটের সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু।

আহ্বায়ক কমিটি সিলেটের পর্যটন শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিত্বশীল সব নেতৃবৃন্দের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

ডা. জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক খন্দকার সিপার আহমদ, সিলেট চেম্বারের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, আটাব চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর ও ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, আইএসসি সদস্য ফখরুজ্জামান, ইমজার সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন মনজু, হিলভিউ ট্যুরিজমের প্রধান নির্বাহী খতিবুর রহমান ও ক্যাটারার্স গ্রুপ অব সিলেটের সভাপতি শান্ত দেব।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী