ঢাকা-দোহা রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০৭

ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকা থেকে কাতারের রাজধানী দোহায় ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সোম, বুধ ও শুক্রবার এই রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তাদের জন্য থাকছে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযাগ) মো. কামরুল ইসলাম জানান, বর্তমানে সোম ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। দোহা থেকে ওই দুই দিন স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে তাদের উড়োজাহাজ।
করোনাভাইরাস লকডাউনের পর গত ৩১ আগস্ট থেকে ঢাকা-দোহা রুটে আবারও সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস-বাংলা। বাংলাদেশ ও কাতার সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা মেনে চলছে বেসরকারি এই বিমান সংস্থা।

দোহা ছাড়াও বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে গুয়াংজু ও কুয়ালালামপুর রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।

গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা। কোভিড-১৯ মহামারিকালীন বিশ্বের বিভিন্ন গন্তব্যে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে ও কার্গো পরিবহনে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা এয়ারলাইনসে ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০, তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ ও চারটি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম