ইউএস-বাংলার টিকিটে পুলিশ সদস্যদের জন্য ১০ শতাংশ মূল্যছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৭

ইউএস-বাংলার উড়োজাহাজ (ছবি: মীর রিদোয়ান সাঈদ) বাংলাদেশ পুলিশ বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের জন্য অভ্যন্তরীণ রুটের টিকিটে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সুযোগ থাকবে।

পুলিশ সদস্যদের বিভাগীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ইউএস-বাংলা এয়ারলাইনসের সেলস কাউন্টার থেকে পরিবারের চারজনের (স্বামী-স্ত্রী ও ছেলেমেয়ে) জন্য টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংক্রান্ত অন্যান্য সব নিয়ম অপরিবর্তিত থাকবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস মহামারিতে পুলিশ বাহিনীর সদস্যরা সামনের সারিতে অবদান রেখেছেন। তাই তাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছি আমরা।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম