দিল্লি, কলকাতা ও চেন্নাই রুটে ফের চালু হচ্ছে বিমানের ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৯:০০আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৯:০২

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকা থেকে ভারতের তিনটি রুটে আবারও ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এগুলো হলো দিল্লি, কলকাতা ও চেন্নাই। রবিবার (২৫ অক্টোবর) রাষ্ট্রায়ত্ত এই সংস্থার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।
আগামী ২৯ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের মাধ্যমে ঢাকা থেকে দিল্লিতে আকাশপথে যাতায়াত করা যাবে। এরপর ১ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালু হবে তাদের।

এছাড়া ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই রুটে ভ্রমণসেবায় ফিরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে কোন রুটে সপ্তাহে কয়টি ফ্লাইট চলবে তা জানায়নি বিমান বাংলাদেশ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ সংস্থাটির বিক্রয় কেন্দ্র, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। কোভিড-১৯ সংক্রান্ত শর্ত, নির্দেশনা ও ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইটে দেখা যাবে বলে জানিয়েছেন উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ)।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী