ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১৫:১৬আপডেট : ১৫ মে ২০২৩, ১৫:৪৯

বাংলাদেশে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন ইজিপ্ট এয়ার। এর মধ্যে দিয়ে ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি যোগাযোগ শুরু হলো। প্রতি রবি এবং বুধবার ঢাকা থেকে ফ্লাইট পরিচালন করবে এয়ারলাইনটি।

রবিবার (১৪ মে) সন্ধ্যায় মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইনের উদ্বোধনী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৫০ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ঢাকায় আসে। জলকামানে ওয়াটার স্যালুটের মাধ্যমে উদ্বোধনী ফ্লাইটটিকে বিমানবন্দরে বরণ করে নেওয়া হয়। ১৭৯ জন যাত্রী নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ফিরত ফ্লাইট মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

উদ্বোধনী ফ্লাইট বিমানবন্দরে বর্ণাঢ্য আয়োজন করে এয়ারলাইনটি। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এয়ারলাইনটিকে বাংলাদেশ ফ্লাইট পরিচালনার জন্য ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সত্যিকার অর্থেই এটি ঐতিহাসিক মুহূর্ত। আমার দৃঢ় বিশ্বাস, দুই দেশের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের ফলে উভয় দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক প্রাণ সঞ্চার হবে। বর্তমান সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই কারণে আমরা অন্যান্য বিদেশি এয়ারলাইনগুলোকে বাংলাদেশে ফ্লাইট চালু করতে উৎসাহিত করছি।’

অনুষ্ঠানে ইজিপ্ট এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ইহাব আল তাহতাওয়ে বলেন, ‘বাংলাদেশ ফ্লাইট শুরু করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের জন্য বাংলাদেশের এভিয়েশন খাত অনেক সম্ভাবনা পূর্ণ। আমি আশা করি, বাংলাদেশি যাত্রীরা ফ্লাইটে এবং গ্রাউন্ডে আমাদের বিশ্ব মানের সেবা উপভোগ করবেন।’

 ৫০ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ঢাকায় আসে

বাংলাদেশে ইজিপ্ট এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আলো ঢাকা এভিয়েশন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলী সামী বলেন, ‘সপ্তাহে দুটি পরিচালিত হবে ঢাকা ও কায়রোর রুটে। মিশরে বাংলাদেশিরা ব্যবসা, কাজ ও শিক্ষার জন্য ভ্রমণ করেন। তারা এখন সরাসরি বাংলাদেশ আসতে পারবেন। এছাড়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকা থেকেও ঢাকায় আসার সুযোগ বৃদ্ধি হবে। প্রাথমিকভাবে ঢাকা-কায়রো-ঢাকা রুটে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ, যার ইকোনমি শ্রেণিতে ২৭৯টি এবং বিজনেস শ্রেণিতে ৩০টি যাত্রী আসন থাকবে।’

ইজিপ্ট এয়ারের কর্মীরা

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান,ইজিপ্ট এয়ারের ভাইস প্রেসিডেন্ট-কমার্শিয়াল আমর আদাবি, ইজিপ্ট এয়ারের বাংলাদেশ জিএসএ আলো ঢাকা এভিয়েশনের সিওও ফরহাদ হোসেন।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় রিয়াদ এয়ারের যাত্রা শুরু, ঢাকা–রিয়াদে প্রতিদিন ফ্লাইট
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
সর্বশেষ খবর
বাংলা একাডেমি লেখক অভিধানে অন্তর্ভুক্তির জন্য তথ্য আহ্বান
বাংলা একাডেমি লেখক অভিধানে অন্তর্ভুক্তির জন্য তথ্য আহ্বান
মেসিকে নাদাল, ‘তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তা কল্পনাও করতে পারি না’
মেসিকে নাদাল, ‘তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তা কল্পনাও করতে পারি না’
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু