জাফলং ভ্রমণে আসছে বড় চমক, সরকারের নতুন পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ আগস্ট ২০২৬, ১৮:৩২আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৮:৩৯

সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। জাফলং, তামাবিল ও আশপাশের এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। একইসঙ্গে ওই অঞ্চলে উন্নত সড়ক যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, সম্ভাব্য প্রকল্প এলাকা ইতোমধ্যে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পরিদর্শন করেছে।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি জাফলং, তামাবিল ও আশপাশের এলাকা ঘুরে দেখে। এ সময় পর্যটনশিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়।

পরিদর্শনে রেলপথ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

তবে সম্ভাব্য প্রকল্পের ব্যয়, রেলপথের দৈর্ঘ্য কিংবা বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এখনো কোনও তথ্য জানানো হয়নি।

/জেইউ/এম/  
সম্পর্কিত
ভারতের ‘গ্রেট ওয়াল’ রাজস্থানে, আজও যার রহস্য অমীমাংসিত
পাহাড়-হাওর-নদী-সমুদ্র: এক বাংলাদেশেই প্রকৃতির কত রূপ
ঋষিকেশে যোগচর্চা ও আয়ুর্বেদের ছোঁয়ায় অন্যরকম অবকাশযাপন
সর্বশেষ খবর
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার