বারাণসীকে ‘অন্য কোনও গ্রহ’ বললেন মার্কিন তরুণী

ফিচার ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০

ভারতের প্রাচীন শহর বারাণসী। গঙ্গার ঘাট, মন্দির, সরু গলি আর কয়েক শতাব্দী ধরে চলে আসা নানা রীতি সব মিলিয়ে এই শহরের অভিজ্ঞতা অন্য রকম। প্রথমবার ঘুরতে এসে অনেকেই শহরটির অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন না। তেমনই এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন আমেরিকার ভ্রমণকাহিনিকার জেসিকা সাভানো।

প্রায় ছয়-সাত বছর আগে প্রথমবার বারাণসী এসেছিলেন জেসিকা। সম্প্রতি আবারও শহরে ফিরে নিজের ইউটিউব চ্যানেলে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। তার কথায়, বারাণসী যেন অন্য কোনও গ্রহ। কখনও মনে হয়, পরিচিত পৃথিবী ছেড়ে অন্য এক সমান্তরাল জগতে এসে পড়েছেন। আধ্যাত্মিকতার খোঁজে থাকা মানুষ হিসাবে এই শহর তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

এবারের সফরে গঙ্গার আরতি দেখতে ঘাটের উদ্দেশে হাঁটা শুরু করেন জেসিকা। প্রায় ১৫ মিনিটের পথ পেরোতে গিয়ে বারাণসীর সরু গলিতে ঘুরে বেড়ান তিনি। পথে স্থানীয়দের দৈনন্দিন জীবনও কাছ থেকে দেখেন। শেষ পর্যন্ত ঘাটে পৌঁছে দেখা হয় এক পুরনো বন্ধুর সঙ্গে। প্রথমবার বারাণসী ঘুরতে এসে ওই বন্ধুর সঙ্গেই পরিচয় হয়েছিল তার।

জেসিকার কথায়, গঙ্গার আরতি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। ধূপের গন্ধ, বাতাসে ভেসে থাকা ধোঁয়া আর গঙ্গার ধারে পরিবেশের শান্তভাব তাকে মুগ্ধ করেছে। সকাল ও সন্ধ্যায় দিনে দু’বার এই আরতি হয়।

এরপর জেসিকা যান মণিকর্ণিকা ঘাটে। সেখানে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে শবদাহের রীতি চলে আসছে। ঘাটের দৃশ্য তাকে আবেগপ্রবণ করে তোলে। জীবন, মৃত্যু এবং মৃত্যুর পরের জগৎ নিয়ে ভাবতে বাধ্য করে। তার দাবি, প্রতিদিন সেখানে প্রায় ১৫০ থেকে ২০০-র বেশি দেহের সৎকার হয়। ঘাটের পবিত্র অগ্নিশিখাটিও দেখান তিনি, যা কয়েক হাজার বছর ধরে জ্বলছে বলে বিশ্বাস করা হয়।

জেসিকার মতে, সমাজমাধ্যমে দেখা নেতিবাচক খবরের ভিত্তিতে ভারত সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। বরং দেশটির সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখলে ভারতকে আরও ভালোভাবে বোঝা যায়। বারাণসীর অভিজ্ঞতা তাকে মানসিক শান্তি দিয়েছে বলেও জানিয়েছেন এই মার্কিন ভ্রমণকাহিনিকার।

 

 

/এমএএল/
সম্পর্কিত
এক মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
৫০ লাখ মিষ্টি, ঘোড়দৌড়: বিহারের বিধায়কের মেয়ের বিয়েতে যত আয়োজন
বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন
আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
মাখন, ক্রিম ও চিজে জমজমাট বেলুচি চিকেন
মাখন, ক্রিম ও চিজে জমজমাট বেলুচি চিকেন
১৪ বছর চলে গেলো, এখনও কিছুই পেলাম না
১১৩ জনের মৃত্যু ১৪ বছর চলে গেলো, এখনও কিছুই পেলাম না
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম