বার্নারের ছিদ্রে ময়লা জমেছে? সহজ কৌশলে পরিষ্কার করুন গ্যাসের চুলা

জীবনযাপন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৩:২০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৩:২০

প্রতিদিনি রান্নার ফলে গ্যাসের চুলার বার্নারে তেলচিটে ময়লা জমা খুব স্বাভাবিক। রান্নার সময় দুধ, চা কিংবা তরকারি উপচে পড়ে অনেক সময় বার্নারের ছোট ছোট ছিদ্র আটকে যায়। নিয়মিত পরিষ্কার না করলে আগুনের শিখা কমে যেতে পারে, এমনকি শিখার রংও বদলে যেতে পারে। এতে রান্নায় সমস্যা হওয়ার পাশাপাশি গ্যাসের ব্যবহারেও প্রভাব পড়ে। তাই মাসে অন্তত একবার বার্নার পরিষ্কার করা জরুরি।

বার্নার পরিষ্কারের জন্য ঘরোয়া উপকরণই যথেষ্ট। প্রথমে বার্নার ঠান্ডা করে নিন। তারপর গরম পানিতে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে তাতে বার্নার ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। পরে নরম স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিন। শুকিয়ে গেলেই আবার ব্যবহার করতে পারবেন।

তেলচিটে ময়লা দূর করতে বেকিং সোডাও কাজে আসতে পারে। সামান্য জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। নরম ব্রাশের সাহায্যে বার্নারের গায়ে সেই মিশ্রণ লাগিয়ে আলতো করে ঘষুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। একইভাবে সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়েও বার্নার পরিষ্কার করা যায়। এই মিশ্রণে ১০ থেকে ১২ মিনিট ভিজিয়ে রাখার পর সাবানপানি ও নরম স্পঞ্জ দিয়ে ময়লা তুলে ফেলুন।

কখনও কখনও বার্নারের ছোট ছিদ্রে এমনভাবে ময়লা জমে যায় যে সাধারণভাবে ধুলেও তা পরিষ্কার হয় না। সে ক্ষেত্রে টুথপিক দিয়ে খুব সাবধানে ছিদ্রের ময়লা সরানোর চেষ্টা করে দেখতে পারেন। তবে ছিদ্র বড় হয়ে যেতে পারে, এমন কোনও ধারালো বা ধাতব বস্তু ব্যবহার করা উচিত নয়।

বার্নার পরিষ্কারের সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। পরিষ্কারের আগে গ্যাসের নব ও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে নিতে হবে। বার্নার সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত তাতে হাত দেওয়া উচিত নয়। পরিষ্কারের পর বার্নারে সাবানপানি বা ফেনা জমে রয়েছে কি না দেখে নিতে হবে। ব্যবহারের আগে বার্নার পুরোপুরি শুকিয়ে নিতে হবে এবং চুলার নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে বসেছে কি না নিশ্চিত করতে হবে।

বার্নার পরিষ্কারে কড়া রাসায়নিক, অ্যাসিড, কেরোসিন বা অন্য কোনও দাহ্য তেল ব্যবহার করবেন না। এতে বার্নারের ক্ষতি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হতে পারে। বার্নার বসানোর পর রেগুলেটর চালু করে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে কি না খেয়াল করুন। গ্যাসের গন্ধ পেলে আগুন জ্বালাবেন না। রেগুলেটর বন্ধ করে নিরাপদ জায়গা থেকে গ্যাস সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি বনাম পুরনো ফার্স্ট এসি
বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি বনাম পুরনো ফার্স্ট এসি
বার্নারের ছিদ্রে ময়লা জমেছে? সহজ কৌশলে পরিষ্কার করুন গ্যাসের চুলা
বার্নারের ছিদ্রে ময়লা জমেছে? সহজ কৌশলে পরিষ্কার করুন গ্যাসের চুলা
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদোয়ান
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদোয়ান
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন