রোজায় যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৯, ১৬:৪৪আপডেট : ০৪ মে ২০১৯, ১৬:৪৭

রোজায় যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ সেবা রমজান মাস উপলক্ষে আগামীকাল রবিবার (৫ মে) থেকে শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এমিরেটসের বিশেষ সেবা। এর মধ্যে রয়েছে— রোজা পালনকারী যাত্রীদের ইফতারে বিশেষ খাবার পরিবেশন, ইনফ্লাইট বিনোদনে ধর্মীয় অনুষ্ঠান যুক্ত করা, ইফতার ও সাহরীর সময় উড়োজাহাজের অভ্যন্তরে ও বিমানবন্দরে খেজুর পরিবেশন। এয়ারলাইনটির প্রত্যাশা, রমজানে কেবিনে ও দুবাই বিমানবন্দরে যাত্রীদের ১০ লাখ খেজুর সরবরাহ করা হবে।

ফ্লাইট চলাকালীন যাত্রীদের ইফতারের জন্য পুষ্টিকর খাবার সমৃদ্ধ ইফতার বক্স দেওয়া হবে। এর প্রতিটিতে থাকবে কুসুম সালাদ ও গ্রিল চিকেন অথবা মৌদারদারা ও চিকেন রোস্ট, স্যান্ডউইচ, শাক অথবা টমেটো ও পেঁয়াজের পিঠাপুলি, পাঁচমিশালী মিষ্টি, খেজুর, লাবান ও পানি। স্বাভাবিক খাবারের চেয়ে অতিরিক্ত দেড় লক্ষাধিক ইফতার বক্স ফ্লাইটে দেওয়া হবে বলে জানা গেছে। রমজান মাসের মাঝামাঝি মেন্যুতে পরিবর্তন আসবে।

রমজান মাসে নির্ধারিত কিছু ফ্লাইটে ইফতারের সময় সব শ্রেণির আসনে এই বিশেষ খাবার পরিবেশন করা হবে। এর মধ্যে রয়েছে উপসাগরীয় অঞ্চলের গন্তব্য ও জেদ্দা আর মদিনায় উমরাহ যাত্রী বহনকারী ফ্লাইট। উমরাহ দিনসহ রোজায় জেদ্দা ও মদিনায় চলাচলকারী সব ফ্লাইটে গরম খাবারের পরিবর্তে পরিবেশন করা হবে ঠাণ্ডা খাবার।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের সাতটি লাউঞ্জে রোজাদার যাত্রীদের বিশেষ সেবা দেওয়া হবে। এগুলোতে থাকবে নামাজের জন্য আলাদা কক্ষ, সাহরী ও ইফতারের সময় সাধারণভাবে পরিবেশিত খাবারের সঙ্গে অতিরিক্ত হিসেবে আরবের কফি, খেজুর ও মিষ্টি। দুবাই বিমানবন্দরের নির্বাচিত ফ্লাইটের বোর্ডিং গেটে খেজুর ও পানি পরিবেশন করা হবে যাত্রীদের।

ঈদ উপলক্ষেও যাত্রীদের জন্য বিশেষ সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে এমিরেটসের।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক