চাঙ্গি বিমানবন্দরকে আবারও ভোগালো ড্রোন

জার্নি ডেস্ক
২৫ জুন ২০১৯, ২২:৪৬আপডেট : ২৬ জুন ২০১৯, ১৯:৩৭

চাঙ্গি বিমানবন্দর ড্রোন দেখা যাওয়ায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে আবারও বিমান চলাচল কার্যক্রম ব্যাহত হয়েছে। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় ১৫টি ফ্লাইট দেরিতে ছেড়েছে। একইসঙ্গে তিনটি ফ্লাইট রানওয়েতে দেরি করে নেমেছে। আর সাতটি ফ্লাইটের অবতরণ অন্যত্র সরিয়ে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার সিঙ্গাপুরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএস) এসব তথ্য জানিয়েছে।

এ নিয়ে এক সপ্তাহে দু’বার ড্রোনের কারণে টানা সাতবার বিশ্বসেরা বিমানবন্দরের স্বীকৃতি পাওয়া চাঙ্গির কার্যক্রম ব্যাহত হলো। এর আগে গত ১৮ জুন ৩৭টি ফ্লাইটের যাত্রায় বিলম্ব ঘটে। ওইদিন রাত ১১টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত চাঙ্গির একটি রানওয়ে বন্ধ রাখা হয়।

সিঙ্গাপুর আর্মড ফোর্সেস ও সিঙ্গাপুর পুলিশ ফোর্সসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এখন দুটি ঘটনার তদন্ত চলছে। সিএএএস সতর্ক করে বলেছে, ‘জনসাধারণের মনে রাখতে হবে, চালকহীন আকাশযান পরিচালনাকে এভিয়েশন শিল্পে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। এ ধরনের কাজ সবার নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে।’

সিঙ্গাপুরে যেকোনও বিমানবন্দরের পাঁচ কিলোমিটারের (৩ দশমিক ১ মাইল) মধ্যে অনুমতি ছাড়া ড্রোন চালানো অবৈধ। তাই ড্রোন যে চালিয়েছে তাকে একবছর কারাদণ্ড অথবা ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ১৭ লাখ টাকা) জরিমানা করা হবে।

চাঙ্গি বিমানবন্দর গত বছরের ডিসেম্বরে ড্রোন দেখা যাওয়ায় যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম গ্যাটউইক বিমানবন্দরের (লন্ডন) কার্যক্রম ৩৬ ঘণ্টা ব্যাহত হয়েছিল। তখন একহাজার ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে ১ লাখ ৪০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়ে।

ড্রোনের কারণে এ বছর লন্ডনের হিথ্রো বিমানবন্দর, নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও ডাবলিন বিমানবন্দরে ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়। এ কারণে ড্রোনবিরোধী প্রযুক্তির পেছনে কোটি কোটি পাউন্ড ব্যয় করেছে গ্যাটউইক ও হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি, সিএনএন
আরও পড়ুন-

সিঙ্গাপুরের চাঙ্গি সপ্তমবারের মতো বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত

সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে লম্বা ইনডোর ঝরনা নিয়ে ‘জুয়েল’ চালু

চাঙ্গি বিমানবন্দরে ১০ হাজার ৪৮০ কোটি ৭৫ লাখ টাকার ঝরনা ও বনাঞ্চল

সংযোগে বিশ্বসেরা বিমানবন্দরের স্বীকৃতি পেলো লন্ডনের হিথ্রো

 

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের