হলিডে প্যাকেজ ঘোষণা

১৯ নভেম্বর থেকে মালে যাবে ইউএস-বাংলার ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৭:৪৭আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১০:৫৮

আগামী ১৯ নভেম্বর ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বাংলাদেশি পর্যটকদের ন্যূনতম খরচে মালদ্বীপ ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে বেসরকারি এই সংস্থা। এসব হলিডে প্যাকেজ চলতি বছরের ১৯ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার অপূর্ব মিশ্রণের শহর মালদ্বীপের ভ্রমণকে উপভোগ্য করতে প্রতি জনের জন্য ন্যূনতম ৫৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্যুর প্যাকেজটিতে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-মালে-ঢাকা রুটের সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরও নানান সুযোগ-সুবিধা রয়েছে।’

ইউএস-বাংলা জানিয়েছে, ১৯ নভেম্বর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। দেশীয় পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে দেশীয় পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।

পর্যটকদের সুবিধার্থে ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজগুলো বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
ঘুরতে গিয়ে আটকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো
৮ দিন পর পর্যটকদের জন্য সাজেক খুলে দিলো প্রশাসন, চলাচলে সতর্কতা 
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী