কর কমাতে পর্যটনমন্ত্রীর সঙ্গে বিহার বৈঠক

জার্নি রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ২৩:৩১আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২৩:৩১

পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠকে বিহা’র প্রতিনিধি দল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) প্রতিনিধি দল। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে ভ্যাট, ট্যাক্স, আমদানি শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটি কমানোর অনুরোধ করেছেন সংগঠনের নেতারা। ক্ষেত্রবিশেষে এগুলো রহিতকরণের কথা উল্লেখ করেন তারা।

তিন থেকে পাঁচতারকা মানের হোটেলকে রফতানিকারক প্রতিষ্ঠানের মতো নগদ উৎসাহ অর্থ প্রদানের জন্য পর্যটনমন্ত্রীর কাছে সুপারিশ করেছে বিহা। মো. মাহবুব আলী প্রতিনিধি দলটির সব বক্তব্য শোনেন। একইসঙ্গে কর রহিত ও কমানোর ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিহার সভাপতি এইচ, এম, হাকিম আলী, সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড ও রেডিসন ব্লু ঢাকা ও চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক লে. জেনারেল সাব্বির আহমেদ (অব.), প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের মহাব্যবস্থাপক আসিফ আহমেদ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম