মাছের জলে পা ডুবিয়ে খাওয়ার রেস্তোরাঁ (ভিডিও)

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
০৪ আগস্ট ২০২০, ২৩:০০আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২৩:০০

সাতক্ষীরা শহরতলির বকচরা বাইপাস সড়কে চালু হলো অদ্ভুত একটি রেস্তোরাঁ। ভেতরের পুরোটা জুড়ে গোড়ালি সমান পানি। এর মধ্যেই চেয়ার-টেবিল পাতা। চেয়ারে বসে পায়ের গোড়ালি ডুবিয়ে খাবারের স্বাদ নিচ্ছেন ভোজনরসিকরা। পানিতে ঘুরে বেড়াচ্ছে রঙ-বেরঙের ছোট আকারের মাছ। খেতে খেতে কখনও হয়তো অনুভব করবেন পায়ের পাতায় কে যেন চিমটি কাটলো!

ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর অথবা উন্নত বিশ্বে এমন রেস্তোরাঁ দেখা যায়। সাতক্ষীরার মৌবন রেস্টুরেন্ট তেমনই। এখানে খেতে এসে চমকে যাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিনই তাদের ভিড় বাড়ছে। ছোটবড় সবার মন কেড়েছে এই রেস্তোরাঁ। অভিভাবকদের সঙ্গে এসে শিশুরা বেশ উপভোগ করছে মাছ দেখা।

সাতক্ষীরার মৌবন রেস্টুরেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, ‘ঢাকায় অনেক রেস্তোরাঁয় খেয়েছি। কিন্তু এমন ব্যতিক্রম কিছু চোখে পড়েনি। সাতক্ষীরায় আমার বাড়ির পাশে এই রেস্তোরাঁয় এসে অবাক হয়েছি। খাওয়ার সময় পায়ের চারপাশে বিভিন্ন রঙিন মাছ ঘোরাঘুরি করছে। অসাধারণ অভিজ্ঞতা হলো এখানে।’

সাতক্ষীরার মৌবন রেস্টুরেন্টে ঘুরছে রঙিন মাছ মৌবন রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা অনেরকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন। ফলে ঈদুল আজহার দুই দিন আগে চালু হওয়ার পর অল্প সময়ে রেস্তোরাঁটির পরিচিতি বাড়ছে।

সাতক্ষীরার মৌবন রেস্টুরেন্ট ইউটিউবে ভিডিও দেখে এমন আইডিয়া পেয়েছেন মৌবন রেস্টুরেন্টের মালিক দেলোয়ার হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন তো ক্রেতাদের সামাল দিতে হিমশিম খাচ্ছি আমরা। এখানে চাইনিজসহ বিভিন্ন খাবারের পাশাপাশি পানিতে মাছের সঙ্গে আনন্দ উপভোগ করছেন সবাই।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি না লাগালে আইনি ব্যবস্থা
যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি না লাগালে আইনি ব্যবস্থা
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় ‘নতুন জীবন’ পাচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় ‘নতুন জীবন’ পাচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
এসএসসি পরীক্ষার উত্তরপত্র দেখেছে দশম শ্রেণির ছাত্র, তদন্ত চলছে
এসএসসি পরীক্ষার উত্তরপত্র দেখেছে দশম শ্রেণির ছাত্র, তদন্ত চলছে
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা