পরিণীতির সুবাদে ভারতীয় পর্যটক বাড়ছে অস্ট্রেলিয়ায়

জার্নি ডেস্ক
২৬ জুন ২০১৯, ০০:০৮আপডেট : ২৬ জুন ২০১৯, ০০:২০

অস্ট্রেলিয়ায় পরিণীতি চোপড়া নতুন প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রভাববিস্তারকারী বলিউড তারকাদের মধ্যে পরিণীতি চোপড়া অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার ফলোয়ার ২ কোটিরও বেশি। বলিউডের খুব কম তারকারই এত অনুসারী আছে। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম মিলিয়ে তার মোট ফলোয়ার প্রায় ৫ কোটি!

পরিণীতির লোভনীয় তারকাখ্যাতিকে কাজে লাগাচ্ছে অস্ট্রেলিয়ার পর্যটন কর্তৃপক্ষ। ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর সুবাদে পর্যটনে অভাবনীয় সাফল্য পাচ্ছে দেশটি।

ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট মার্কেটিং রিপোর্ট ২০১৯ অনুযায়ী, পরিণীতিকে ‘ফ্রেন্ড অব অস্ট্রেলিয়া’ (শুভেচ্ছাদূত) নিযুক্ত করার পর ক্যাঙ্গারুদের দেশে ভারতীয় পর্যটকদের সমাগম বেড়েছে ২১ শতাংশ। এর মধ্যে গত ছয় মাসেই বেড়েছে ১৫ শতাংশ!

অস্ট্রেলিয়ায় পরিণীতি চোপড়া ট্যুরিজম অস্ট্রেলিয়ার সক্রিয় প্রচারক হিসেবে কাজ করেন পরিণীতি। তিন বছর ধরে ‘ফ্রেন্ড অব অস্ট্রেলিয়া’র দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ায় বেড়াতে ভারতীয়দের উদ্বুদ্ধ করায় তার অবদান অনেক। অস্ট্রেলিয়ার প্রচারণায় সৃজনশীল ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন তিনি।

দ্বীপরাষ্ট্রটিতে ভারতীয় ভ্রমণপিপাসুর সংখ্যা বেড়েছে জেনে আনন্দিত পরিণীতি। তিনি বলেন, ‘মন থেকে অস্ট্রেলিয়ার পর্যটনের বিকাশে কাজ করি। সেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা ৫০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য আছে আমার।’

অস্ট্রেলিয়ায় পরিণীতি চোপড়া সূত্র: বলিউড হাঙ্গামা

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী