যে কারণে আরও উঁচু হলো আইফেল টাওয়ার

জার্নি ডেস্ক
২০ মার্চ ২০২২, ১৪:৩৫আপডেট : ২০ মার্চ ২০২২, ১৪:৩৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের উচ্চতা আরও ছয় মিটার (১৯ দশমিক ৬৯ ফুট) বাড়লো। কারণ এর চূড়ায় নতুন একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্টিং অ্যান্টেনা বসানো হয়েছে। এখন বিখ্যাত স্থাপনাটির উচ্চতা দাঁড়ালো ৩৩০ মিটার।

গত ১৫ মার্চ একটি হেলিকপ্টারের সহায়তায় ফরাসি রেডিও প্রতিষ্ঠান টেলিডিফিউজন দ্য ফ্রান্সের ডিএবিপ্লাস নামের যন্ত্রটি যুক্ত করা হয় আইফেল টাওয়ারে। এজন্য সময় লেগেছে ১০ মিনিটেরও কম। ডিজিটাল রেডিও সংকেত প্রেরণে এটি ব্যবহার হবে।

১০০ বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল রেডিও সংকেত প্রেরণে আইফেল টাওয়ার ব্যবহার হয়ে আসছে। 

হেলিকপ্টার দিয়ে ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানো হচ্ছে আইফেল টাওয়ারে

আইফেল টাওয়ারের উচ্চতা বৃদ্ধির ঘটনা এটাই প্রথম নয়। ২২ বছর আগে আরেকবার একটি অ্যান্টেনা স্থাপনের ফলে এর উচ্চতা বেড়েছিল। 

আমেরিকান ভ্রমণ প্রতিষ্ঠান ট্রিপঅ্যাডভাইজারের তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্রের মধ্যে আইফেল টাওয়ার অন্যতম। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক এটি দেখতে যায়।

হেলিকপ্টার দিয়ে ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানো হচ্ছে আইফেল টাওয়ারে

১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তিতে পেটা-লোহা দিয়ে বানানো হয় আইফেল টাওয়ার। এর স্থপতি ফ্রান্সের গুস্তাভ আইফেল। তখন যুক্তরাষ্ট্রের স্মারকস্তম্ভ ওয়াশিংটন মনুমেন্টকে অতিক্রম করে মানুষের বানানো বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামোতে পরিণত হয় এটি। সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল চার দশক। ১৯২৯ সালে মনুষ্যনির্মিত সবচেয়ে উঁচু ভবনের স্বীকৃতি পায় নিউ ইয়র্ক সিটির ক্রাইসলার বিল্ডিং।

তথ্যসূত্র: রয়টার্স

/জেএইচ/
সম্পর্কিত
ফ্রান্স থেকে ধরে আনা হলো যুক্তরাজ্যে দণ্ডিত ধর্ষককে
৩৪ বার বল ছুঁয়েও লক্ষ্যে একটিও শট নয়, এমবাপ্পের হতাশার রাত
ফ্রান্স একেবারেই ম্যাচে ছিল না: এমবাপ্পেদের তুলাধোনা ফরাসি কিংবদন্তির
সর্বশেষ খবর
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন