গুলিস্তানে ব্যবসায়ী-হকার-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৬, ১৫:০৯আপডেট : ১০ জুন ২০১৬, ১৬:৩৩

গুলিস্তানে ব্যবসায়ী হকার সংঘর্ষ রাজধানীর গুলিস্তানে দোকান মালিক, হকার ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেকেই আহত হয়েছেন। ২০-২৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে।
গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার বিকেলেও গুলিস্তানে হকারদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবারের সংঘর্ষের জের ধরে শুক্রবার সকালে গুলিস্তান এলাকায় কয়েকজন হকারকে মারধর করে স্থানীয়রা। এরপর থেকেই উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়ে যায়। এতে ওই এলাকায় যান চলাচল এবং আশেপাশের মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসনে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ হকাররা পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারে। এ সময় পুলিশ পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে হকার ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় হকার ও ব্যবসায়ী ছাড়াও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গুলিস্তানে ত্রিমুখী সংঘর্ষের সময় আগুন লাগিয়ে দেওয়া হয়
বৃহস্পতিবার দুপুর ২টার সময় গুলিস্তান এলাকায় যানজট ও ফুটপাত পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তারা চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের বারান্দা ও ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে হকাররা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই ঘটনার জের ধরেই আজ শুক্রবারও দফায় দফায় সংঘর্ষ হয়।

এ বিষয়ে পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। ব্যবসায়ী ও হকারদেরও অনেকেই ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন।

/জেইউ/এসটি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের