মীর কাসেমের ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ পরিবারের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ০২:২৯আপডেট : ১০ আগস্ট ২০১৬, ০৩:০২

আহমেদ বিন কাসেম মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাশেমকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে মীর কাসেম আলীর মেয়ে তাহেরা তাসনিম বাংলা ট্রিবিউনকে জানান।  

তাহেরা তাসনিম বলেন, রাত এগারোটার দিকে আমাদের মিরপুর ডিওএইচএসের বাসায় কলিংবেল বেজে উঠলে আমার ভাবী (আহমেদ বিন কাশেমের স্ত্রী তাহমিনা আক্তার) দেখেন দরজায় ৬/৭ জন লোক। তারা আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করেন। আমার ভাই তারা পুলিশ বা র‌্যাব কিনা জানতে চাইলে তারা পরিচয় দেননি। তারা পাঁচ মিনিট সময় দেন আমরা ভাইকে প্রস্তুত হতে এবং তাদের সঙ্গে যেতে হবে বলে জানান। আমারা তাকে যেতে দিতে চাইনি। আমার ভাইও তাদের পরিচয় পেলে যেতে অস্বীকার করলে তারা জোর করে নিয়ে যান। আমার ভাইকে তারা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান। তাদের দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই মনে হয়েছে।
তাহেরা তাসনিম বলেন, আমার ভাবী ও পরিবারের কয়েকজন সদস্য থানায় গিয়েছেন খোঁজ নিতে। তারা এখনও তারা বাসায় ফেরেনি।
পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মানিক জানিয়েছেন আহমেদ বিন কাশেমের পরিবার অভিযোগ করতে থানায় এসেছেন।
আহমেদ বিন কাশেমের আটকের বিষয়ে এসআই মানিক বলেন, ‘আমরা এই নামে কাউকে আটক বা গ্রেফতার করিনি। আহমেদ বিন কাশেমের পরিবারের সদস্যরা এমন একটি অভিযোগ নিয়ে থানায় এসেছেন। তারা ওসি (তদন্ত) স্যারের সঙ্গে কথা বলেছেন। আমরা এ বিষয়ে আর বেশি কিছু জানি না।’
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কে আহমেদ বিন কাসেমের বাসায় রাত ১১টার দিকে সাদা পোশাকে পুলিশ আসে। তারা আহমেদ বিন কাসেমকে তুলে নিয়ে যায়। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও লিখিত অভিযোগ করা হয়নি।
/জেইউ/সিএ/এআরআর/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী