২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তাজ উদ্দিনকে ফেরত চেয়েছে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৯:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২০:৩২

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হুজি নেতা মাওলানা তাজ উদ্দিন ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি হুজি নেতা মাওলানা তাজ উদ্দিনকে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ করেছে সরকার। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার নোমাইনদিয়া মফেকেতোর সঙ্গে আলাপকালে এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১-জাতি ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বালিতে যান। সেখানে  দক্ষিণ আফ্রিকার ডেপুটি মিনিস্টার শহরিয়ার আলমের অনুরোধের জবাবে বলেন, তার সরকার এ বিষয়ে সহযোগিতা করার বিষয়ে আগ্রহী।

শাহরিয়ার আলম দক্ষিণ আফ্রিকার মন্ত্রীকে বাংলাদেশে আবাসিক দূতাবাস খোলার জন্য অনুরোধ করে বলেন, ‘এর ফলে দু’দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়বে।’

/ এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী