বাড্ডায় তরুণী ধর্ষিত: রুবেলসহ ৩ জনের খোঁজে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৬, ২১:০৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২১:১২

ধর্ষণ রাজধানী বাড্ডায় ক্ষুদ্র নৃগোষ্ঠির এক তরুণীকে ধর্ষণের মূলহোতা বখাটে রুবেলসহ তিনজনকে খুঁজছে পুলিশ। এছাড়া, এ ঘটনায় সাহায্যকারী হিসেবে আটক হওয়া সালাউদ্দিনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার বাড্ডা থানা ও তরুণীর স্বজনদের সূত্রে এসব জানা গেছে।
তরুণীর স্বজনেরা জানান, ওই তরুণী কয়েক মাস আগে খিলক্ষেতে একটি বিউটি পার্লারে কাজ শুরু করে। গত ২৫ অক্টোবর বিকালে বাড্ডা পুরান থানা এলাকার হাসান আলী সড়কে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসে সে। তখন রুবেলসহ চারজন তরুণীকে তুলে নিয়ে যায় পাশের এক ভাঙা বাড়িতে ধর্ষণ করে। এরপর গত ২৮ অক্টোবর শনিবার তরুণী নিজে বাদি হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই এমরানুল হাসান বলেন, ‘ভিকটিমকে ঢাকা মেডিক্যালের ওসিসিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকাল রাতেই রুবেলসহ ৪ জনের নামে মামলা হয়েছে। আমরা সহযোগী সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছি। রুবেলসহ বাকিরা পলাতক রয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, সহযোগী সালাউদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। মেডিক্যাল থেকে রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের