‘প্রক্সি’ দিতে গিয়ে ঢাবি ও জবির ২ শিক্ষার্থী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ২০:৪০আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২০:৪৩

শুল্ক গোয়েন্দা নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী সেজে প্রক্সি দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, ঢাবি এমবিএ’র শিক্ষার্থী শাহজালাল ও জবির পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী উত্তম কুমার রায়।

প্রক্সি দিতে এসে আটক দুই শিক্ষার্থী শুক্রবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। পরে তাদের রমনা থানায় সোপর্দ করেন শুল্ক কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সিপাই ও অন্যান্য পদে ২০ জনকে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে শুল্ক গোয়েন্দার কর্মকর্তা ও পরীক্ষকরা দুইজন পরীক্ষার্থীকে সন্দেহের বশে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তাদের প্রবেশপত্রে সংযুক্ত ছবির সঙ্গে বাস্তবের চেহারার মিল না পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।’

তিনি আরও জানান, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় জানা গেছে। আটকদের মধ্যে শাহজালাল কুড়িগ্রামের বাসিন্দা আইন উদ্দিনের ও উত্তম কুমার ঠাকুরগাঁওয়ের আবু সালেহ মো. রায়হানের স্থলে পরীক্ষা দিতে আসেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ের চাপে ও উত্তম কুমার আট হাজার টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের