মালিবাগে স্বামী খুন, স্ত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৪

মালিবাগে স্বামী খুন, স্ত্রী আটক রাজধানীর মালিবাগ এলাকায় ওহিদুল ইসলাম স্বপন (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে মালিবাগের আবুজর গিফারি কলেজের পাশের ২২নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।  লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  শাহজানপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মাবুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মো. আবদুল মাবুদ জানান, ‘নিহত স্বপন মাদকাসক্ত ছিলেন বলে তার পরিবারের অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ চলছিল। বুধবার ভোর রাতেও স্ত্রী মৌসুমী ইসলামের সঙ্গে মাদক সেবন নিয়ে কথা কাটাকাটি হয় স্বপনের। এ সময় তাদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে স্বামী স্বপন তার স্ত্রী মৌসুমীকে ইট দিয়ে আঘাতের চেষ্টা করে।  মৌসুমী তার কাছ থেকে ইট কেড়ে নিয়ে স্বপনকে মাথায় আঘাত করেন। এতে তার কপালে ও নাকে আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে নিহতের বাসার খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।’

শাহজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, ‘ঘটনার পর উপস্থিত প্রতিবেশীদের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছে। স্ত্রী নিজেও স্বীকার করেছেন, তিনি ইট দিয়ে মেরেছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। স্ত্রীকে আটক করা হয়েছে।

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম