মিরপুরের সেই দুই যুবককে সিটিটিসিতে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৭, ১৯:৫৭আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৯:৫৭

সিটিটিসি জঙ্গি সন্দেহে কাফরুল থানায় সোপর্দ করা দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে মিরপুরের ডেপুটি কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার রাজধানীর কাফরুলের বাসিন্দা আলমগীর হোসেন তার দুই ছেলেকে স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার ছেলে দিন ইসলাম দিনু (২৫) ও সালমান সাজেদ (২২) দুজনই জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে মনে করেন তিনি।
মাসুদ আহমেদ বলেন, এই দু’জন জঙ্গিবাদের সঙ্গে যুক্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সিটিটিসি’তে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরই বিস্তারিত জানা যাবে।
দুই যুবকের বাবার বরাত দিয়ে কাফরুল থানা পুলিশ জানায়, ছেলেদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে একটি কওমি মাদ্রাসায় ভর্তি করেছিলেন তার বাবা। কিন্তু, সম্প্রতি এই দুই ছেলের গতিবিধি বাবার চোখেই সন্দেহজনক বলে মনে হয়। পরে স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের উপস্থিতিতে ওই দুই ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাফরুল থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন: দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলো পরিবার 

/আরজে/টিএন/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের