দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলো পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৭, ০০:৪৬আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০১:৫৯

জঙ্গি, প্রতীকী ছবি রাজধানীর কাফরুলের বাসিন্দা আলমগীর হোসেন তার দুই ছেলেকে স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার ছেলে দিন ইসলাম দিনু (২৫) ও সালমান সাজেদ (২২) দুজনই জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে মনে করেন তিনি।
শনিবার একথা নিশ্চিত করেছেন মিরপুরের ডেপুটি কমিশনার। এক বিবৃতিতে তিনি জানান, শনিবার স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের উপস্থিতিতে কাফরুল থানায় ওই দুই যুবককে সমর্পণ করে তাদের পরিবার।
জানা যায়, জঙ্গিবাদে অভিযুক্ত ওই দুই যুবক পালিয়ে ছিল। এখন নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান বলেও বিবৃতিতে জানানো হয়।
আরজে/এমএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী