রানা প্লাজা ধস: রানার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৮ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ০১:১২আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ০১:১৮

আইন-আদালত দুর্নীতির আশ্রয় নিয়ে রানা প্লাজা নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৮ মে দিন  নির্ধারণ করেছেন আদালত। বুধবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ দিন ধার্য করেন। রানার আইনজীবী ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী ফারুক আহমেদ বলেন, ‘রানাসহ ১৮ জন আসামির এ মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে শুনানি হয়। এরপর আদালত ৮ মে দিন ধার্য করেন।’ তিনি আরও বলেন, ‘কারাগারে থাকা সোহেল রানাকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া আদালতে উপস্থিত ছিলেন রানার বাবা আব্দুল খালেক ও মা মর্জিনা বেগমসহ বাকি আসামিরা।’

মামলার অভিযোগে বলা হয়, ছয় তলার অনুমোদন থাকলেও দুর্নীতির আশ্রয় নিয়ে রানা প্লাজার দশ তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন নিয়ে নয়তলা পর্যন্ত নির্মাণ করা হয়।

ভবন ধসের পর দুদকের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম ২০১৪ সালের ১৫ জুন শাহবাগ থানায় সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ২০১৫ সালের ১৬ জুলাই আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হয়।

নির্মাণ ত্রুটির কারণে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। এতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

/এসআইটি/এমএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম