শিশু গৃহকর্মীকে ঝলসে দেওয়ার অভিযোগে গৃহিণী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৭, ০০:১০আপডেট : ০৬ মে ২০১৭, ০০:১২

গ্রেফতারের প্রতীকী ছবি রাজধানীর মিরপুরে পানির একটি কাচের গ্লাস ভেঙে ফেলার তুচ্ছ কারণে শিশু গৃহকর্মী দিপালী আক্তার ফাতেমাকে (৮) গায়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে গৃহিণীর বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৫ মে) বিকালে গৃহকর্ত্রী আয়েশা বেগমকে (৫০) গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
দিপালীর বাবা সিরাজুল ইসলাম পেশায় অটোচালক। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পেছনে তার বাসা। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, ৭-৮ মাস আগে মিরপুর থানার ২ নম্বর সেকশনের এ-ব্লকের ২ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়ির বাসিন্দা খলিলুর রহমানের বাসায় কাজের জন্য ফাতেমাকে দেন। তিন মাসের মাথায় আবার মেয়েকে বাড়িতে নিয়ে যান তিনি। কিছুদিন পর আবারও খলিল-আয়েশা দম্পতি দিপালীকে বাসায় নিয়ে আসেন।
গত ২ মে দুপুরে অসাবধানতার কারণে পানি পানের একটি বিদেশি কাচের গ্লাস ভেঙে ফেলে দিপালী। সন্ধ্যায় এটা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে শিশুটির গায়ে গরম পানি ঢেলে দেন গৃহিণী আয়েশা। এতে মেয়েটির দুই হাত ও বুকের ৬ শতাংশ ঝলসে যায়। পরে তাকে মিরপুর শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে গত ৩ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হলে চিকিৎসা দিয়ে এক সপ্তাহ পরে আবার দেখাতে বলেন কর্তব্যরত চিকিৎসক সোহান। শুক্রবার রাতে দিপালীকে নিয়ে ঢামেকে আসেন তার বাবা।
দিপালীর বাবা মিরপুর থানায় গৃহিণী আয়েশা বেগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। 
এদিকে গৃহকর্তা খলিলুর রহমানের দাবি, কাজ করার সময় গরম পানি লেগে দিপালী নিজেই ঝলসে গেছে। তিনি এ সময় বাসায় ছিলেন না বলেও জানান।

/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী