বিএসএমএমইউ চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের মামলা: ঘটনা জানে না কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ০১:৩৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ০১:৫১

ধর্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চর্ম ও যৌন বিভাগের চিকিৎসক রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি তাদের জানা নেই। তবে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাবিবুর রহমান দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে এখনও কিছু শুনিনি। পুলিশ বা ভিকটিমের কেউ আমাকে কিছু জানায়নি। প্রক্টর হিসাবে আমি আইনশৃঙ্খলার বিষয়টি আগেই শুনবো, কিন্তু কেউ আমাকে জানায়নি। রিয়াদ সিদ্দিকী চর্ম ও যৌন বিভাগের একজন মেডিক্যাল অফিসার। তিনি সোমবারও অফিস করেছেন। পুলিশ যদি তাকে গ্রেফতার করতে চায় তাহলে অবশ্যই আমাকে আগে জানাতে হবে।’
একই কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন। তিনি বলেন, ‘আমাকেও কেউ বিষয়টি জানায়নি। এ বিষয়ে প্রক্টরই ভালো বলতে পারবেন।’
তরুণীর বাবা শাহবাগ থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামি গ্রেফতারের চেষ্টা করেছিল। তবে আসামি পলাতক বলে জানিয়েছেন শাহবাগ থানার এসআই রিপন কুমার বিশ্বাস। তিনি জানান, এ ঘটনায় দায়ের করা মামলা নম্বর- ২১ (৮ জানুয়ারি, ২০১৮)। সোমবার ভিকটিমকে ঢাকা মহানগর মুখ্য হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে তাকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চর্ম ও যৌন রোগ বিভাগের চিকিৎসক রিয়াদ সিদ্দিকী ভোলার যমুনা মেডিক্যাল সার্ভিসে সপ্তাহে প্রতি শুক্রবার রোগী দেখেন। গত ৬ অক্টোবর দ্বাদশ শ্রেণির এক তরুণী (১৭) চর্মরোগ নিয়ে তার কাছে চিকিৎসার জন্য যান। চিকিৎসক রিয়াদ তখন চর্মরোগ দেখার কথা বলে তাকে বিবস্ত্র করে। চর্মরোগ শরীরের আরও কোথাও আছে কিনা এবং ওষুধ দেওয়ার কথা বলে তার শরীরে হাত দেয়। তখন ওই তরুণী প্রতিবাদ করলে রিয়াদ তাকে জানায়, এভাবেই রোগী দেখতে হয়। চিকিৎসকের কাছে কিছু গোপন করতে হয় না। এই বলে আরও অনৈতিক আচরণ করে চিকিৎসক রিয়াদ। এমনকি বিষয়টি যাতে কাউকে না বলে সে বিষয়েও তরুণীকে হুমকি দেয়।

মামলায় অভিযোগ করা হয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাওয়ার প্রায় দুই মাস পর গত বছরের ২৯ ডিসেম্বর ওই তরুণী পুনরায় পরামর্শ নিতে ওই চিকিৎসকের কাছে গেলে সেদিন তাকে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য চিকিৎসক ওই তরুণীকে হুমকি দেয়। এমনকি ওই তরুণীর কিছু ছবিও তুলে রাখেন। যদি তরুণী বিষয়টি কাউকে বলে, তাহলে এই ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হবে বলে হুমকি দেয় চিকিৎসক রিয়াদ।

সর্বশেষ গত ৩০ ডিসেম্বর ওই ছাত্রীর বাবাকে ফোন দিয়ে রিয়াদ বলে, ‘তরুণীর চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে, তাকে নিয়ে ঢাকায় আসেন।’ পরের দিন তরুণীকে নিয়ে তার বাবা-মা ঢাকায় আসেন। ৩১ ডিসেম্বর সকালে পিজি হাসপাতালের নিচে এসে তরুণীর বাবা চিকিৎসককে ফোন দেন। এরপর তাদের পিজি হাসপাতালের বি-ব্লকের চারতলায় যেতে বলা হয়। সেখানে তরুণীকে একটি কক্ষে নিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে রিয়াদ। এসময় তরুণী চিৎকার দিলে ওই চিকিৎসক পালিয়ে যায়।

এরপর তরুণীকে গত ৪ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। গত ৮ জানুয়ারি তার চিকিৎসা শেষ হওয়ার পর তিনি বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বিএসএমএমইউ’র চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

/এআরআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের