শাহজালালে যাত্রীর অন্তর্বাসে ২ কোটিরও বেশি টাকার স্বর্ণের বার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১২:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১২:৪৫

শাহজালালে যাত্রীর অন্তর্বাসে ২ কোটিরও বেশি টাকার স্বর্ণের বার! হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে এক যাত্রীর অন্তর্বাস থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এর প্রতিটির ওজন ৯৯.৭০ গ্রাম (মোট ৪ কেজি ২৮৬ গ্রাম)। এগুলোর মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ওই যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। তার পাসপোর্ট নম্বর বিএল০১৭৬০৪৭। সোমবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় সিঙ্গাপুর থেকে শাহজালালে এসে পৌঁছান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখেন শুল্ক গোয়েন্দারা। গ্রিন চ্যানেল পেরোনোর পর যাত্রীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন।

তবে সুনির্দিষ্ট তথ্য ও যাত্রীর কথাবার্তায় অসঙ্গতি থাকায় আনোয়ারকে ব্যাগেজ কাউন্টারে এনে শুল্ক গোয়েন্দারা দেহতল্লাশি করেন। সোমবার দিবাগত রাত প্রায় ১টায় তার অন্তর্বাসের ভেতর কালো কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিজি মইনুল।

স্বর্ণের বারগুলো রেজাউল নামের এক ব্যক্তির জন্য নিয়ে এসেছেন বলে আটক যাত্রী দাবি করেন। তিনি সিঙ্গাপুরে যাতায়াতের টিকিট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এই স্বর্ণ বহন করছিলেন বলে জানান।

জিজ্ঞাসাবাদে নিজেকে লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন আনোয়ার হোসেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। এ মাসে দু’বার ঢাকা থেকে সিঙ্গাপুরে যাতায়াত করেছেন এই যাত্রী। গত বছর তিনি পাঁচবার বিদেশ গমন করেন। শুল্ক আইনে গ্রেফতার আনোয়ারকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলে জানান ডিজি মইনুল।

/আরজে/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম